The International Crimes Tribunal’s prosecution has sought to begin the trial of retired major general Ziaul Ahsan, former director general of the National Telecommunication Monitoring Center, by framing charges over his alleged involvement in enforced disappearances and the killing of more than 100 people.
Chief prosecutor Muhammad Tajul Islam made the prayer before the ICT-1, headed by Justice Md Golam Mortuza Mozumder, after reading out three specific charges against Ziaul Ahsan.
মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
পতিত আওয়ামী লীগ শাসনামলে ১০৩ জনকে গুম-খুনের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) এ আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিন কারাগার থেকে জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তিনি এ মামলায় একমাত্র আসামি।
তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে রয়েছেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে জিয়াউলের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। এসব অভিযোগে ১০৩ জনকে গুম-খুনের বীভৎস বর্ণনা তুলে ধরা হয় । এ সংক্রান্ত ভিডিও রয়েছে বলেও জানানো হয়। আসামিপক্ষে আইনি লড়াই করেন জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। তিনি প্রসিকিউশনের কাছে ভিডিও চান। জবাবে ট্রাইব্যুনালে দাখিলের পর তাকে দেওয়ার কথা জানায় প্রসিকিউশন।
একপর্যায়ে মামলার একমাত্র আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আবেদন করেন তাজুল ইসলাম। তার সঙ্গে প্রসিকিউটর শাইখ মাহদী ও সহিদুল ইসলাম সরদার শুনানিতে অংশ নেন। দুপুরের পর মামলার শুনানি শুরু হয়।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গত বছরের আগস্টের মাঝামাঝি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিয়াউল আহসান সর্বশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।
Relevant News Reports in this regard are as follows :
Daily Jugantor – https://www.jugantor.com/country-news/1048675
NTV – https://www.ntvbd.com/bangladesh/news-1672325
Desh TV – https://www.desh.tv/law-justice/76225
Daily Inqilab – https://dailyinqilab.com/national/news/849510
Daily Bangladesh Times – https://bangladeshtimes.com/details/134111
Daily Alokito Bangladesh – https://www.alokitobangladesh.com/print-edition/last-page/313645
Bangladesh Pratidin – https://www.bd-pratidin.com/first-page/2026/01/05/1200383
Amar Songbad – https://www.amarsangbad.com/amp/law-court/news/333755
Rupali Bangladesh – https://www.rupalibangladesh.com/law-court-news/104851
Daily Shomoy – https://www.dainiksomoy.net/law/news/26032