বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রশাসনিক কাঠামোতে পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনতে প্রেসিডেন্টস অ্যাডভাইজরি কমিটি গঠন করেছে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই কমিটিতে আইন উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ব্যারিস্টার শাইখ মাহদী।
গত বৃহস্পতিবার (১৯ জুন) অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের সভায় আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড থেকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতি চাইলে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করতে পারেন। কিন্তু সে উপদেষ্টাদের হতে হবে ‘দেশের খ্যাতনামা ক্রিকেটার অথবা প্রখ্যাত ক্রিকেট সংগঠক’। কিন্তু বুলবুলের নিয়োগ দেওয়া তিন উপদেষ্টার কেউই এই মানদণ্ডে যোগ্য নন। এরপরও তাদের নিয়োগ দেওয়ার ফলে এখন প্রশ্নের মুকেহ পড়তে হচ্ছে বিসিবি সভাপতিকে।
এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুলবুল বলেছেন, তাদের নিয়োগ গঠনতন্ত্র অনুযায়ী ‘অ্যাডজাস্ট’ করবেন তিনি। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গেও কথা বলবেন।
তিন উপদেষ্টার কাকে কোন বিবেচনায় নিয়োগ দিয়েছেন, তা ব্যাখ্যা করে বিসিবি সভাপতি গণমাধ্যমকে বলেছেন, ‘চলার পথে যত আইনি সহায়তার প্রয়োজন, সেজন্য ব্যারিস্টার মাহাদিকে আইন উপদেষ্টা হিসেবে নেওয়া হয়েছে। ক্রিকেটের মানুষ হওয়াতে আইনগত অনেক কিছু জানা নেই। উনার পরামর্শে আইনি বিষয়গুলো সামলাবে বিসিবি।’
বোর্ড সংশ্লিষ্টদের আশা, ব্যারিস্টার মাহদীর আইন উপদেষ্টা হিসেবে যুক্ত হওয়ায় বোর্ডের চুক্তি, নীতিমালা, এবং অন্যান্য আইনি বিষয়ের জটিলতা মোকাবিলায় একটি কার্যকর ও পেশাদার কাঠামো গড়ে উঠবে। নতুন প্রেসিডেন্টস অ্যাডভাইজরি কমিটির মাধ্যমে বোর্ডের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে বলেও মনে করছে বোর্ড কর্তৃপক্ষ।
Compilation of News reports in this regard are listed below –
বিডিনিউজ২৪ (বাংলা) – https://bangla.bdnews24.com/cricket/78779152ebff
প্রথম আলো – https://www.prothomalo.com/sports/cricket/w7k8bkiab7
সমকাল – https://samakal.com/sports/article/301123
যুগান্তর – https://www.jugantor.com/sports/967951
দেশ টিভি – https://www.desh.tv/sports/61946
জাগোনিউজ২৪ – https://www.jagonews24.com/sports/cricket/1030205
রাইজিংবিডি – https://www.risingbd.com/sports/news/610820
বাংলাদেশ টাইমস – https://bangladeshtimes.com/details/79399
ঢাকা পোস্ট – https://www.dhakapost.com/sports/373729
দেশ রূপান্তর – https://www.deshrupantor.com/600238
ঢাকা প্রকাশ – https://www.dhakaprokash24.com/sports/cricket/76461
দৈনিক প্রবাহ – https://dailyprobaha.com.bd/sports/319358/